চলমান নিউইয়র্ক ডেস্ক : মাছ উৎপাদন করে দেশের মানুষের চাহিদা মিটাবার মত সক্ষমতা আমাদের হয়েছে। ভবিষ্যতে মাছ বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা এনে বাংলাদেশের উন্নয়ন এবং সমৃদ্ধিতে মৎস্য খাত কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম। শনিবার বিকালে রাজধানীর হাতিরঝিলে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২’ উপলক্ষে নৌ পুলিশের র্যালি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, আমাদের এবারের প্রতিপাদ্য বিষয় ‘নিরাপদ মাছে ভরবে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’। আমরা মাছে ভাতে বাঙালি। এই ঐতিহ্যটা ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি। হাতিরঝিলে র্যালির পাশাপাশি জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে আমাদের নানা আয়োজন রয়েছে। যেমন- লেক, নদী, পুকুরসহ যেখানেই পানি রয়েছে সেখানেই মাছের উৎপাদন বৃদ্ধি করতে বলা হয়েছে। নিরাপদ মাছ যেমন উৎপাদন করতে পারে সেই লক্ষ্যে সবাইকে উদ্ধুও করার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি।
মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী আরও বলেন, রোববার শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২’ উবাধোন করবেন। সেই সেঙ্গে এই সেক্টরে যারা ভাল করেছেন তাদেরকে স্বর্ণপদকসহ বিভিন্ন পদক প্রদান করা হবে। আমরা চাই আমাদের নদী-নালা খাল-বিল হাওর-বাওর সর্বত্র যেন মুক্ত অবস্থায় থাকে, মাছ চাষের জন্য উপযুক্ত হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও আমরা যেন পরিবেশ দূষণ না করি, পানি দূষণ না করি সেই দিকে লক্ষ্য রাখতে হবে। মাছের বাচ্চা না ধরা, মা মাছকে না ধরা এবং মাছ বৃদ্ধি নিয়ে সম্মিলিত হয়ে কাজ করতে হবে।
হাতিরঝিলে বিকেল সাড়ে ৪ টায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে নৌ পুলিশ ও বিএফডিসি যৌথভাবে এক নৌ র্যালির আয়োজন করে। বর্ণিল আয়োজনে এই নৌ র্যালিটি হাতিরঝিলের পুলিশ প্লাজা জেটি হতে শুরু হয়ে এফডিসি জেটি পর্যন্ত ঘুরে পুনরায় হাতিরঝিলের পুলিশ প্লাজার জেটিতে এসে শেষ হয়। এই র্যালিতে ১৫টি নৌকা, নৌ পুলিশের স্পিড বোট, ফোল্ডিং বোট, ওয়াটার বাইক ও ৫০০ নৌ পুলিশে অংশগ্রহণ করে।
এর আগে নৌ পুলিশ দেশের মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান, জাটকা সংরক্ষণ অভিযান, সমুদ্রসীমায় ৬৫ দিনের অভিযান, ইলিশের অভয় আশ্রমে অভিযা্ন, সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে অভিযা্ন, বিশেষ কম্বিং অভিযান ,কারেন্ট জালসহ মাছের উৎপাদন ও বংশ বৃদ্ধির জন্য ক্ষতিকারক জালের উৎপাদন ও ব্যবহার বন্ধে অভিযান এবং হালদা নদীতে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে মৎস্যসম্পদ রক্ষার্থে কাজ করে আসছে নৌ পুলিশ।
এফআইটি/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন