শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকার নতুন সভাপতি লুৎফর, সাধারণ সম্পাদক করিম

রবিবার, মে ২২, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা ইনকের নির্বাচন গত ৮ মে সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকার হিলসাইডের ষ্টার পার্টি হলে অনুষ্ঠিত হয়েছে। এতে লুৎফর রহমান সভাপতি ও খন্দকার এফ করিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির বাকিরা হলেন সিনিয়র সহ সভাপতি জিকরুল আমিন জুয়েল, সহ সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান ও শহিদুর রহমান ছানা, অর্থ সম্পাদক সাইদুর রহমান রন্জু, সাংগঠনিক সম্পাদক আবু মো. ইমদাদুল হক, মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভিন রিতা, আপ্যায়ন সম্পাদক কানিজ ফাতিমা এমি, আইন বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার নির্বাচিত হন। পরে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

এর আগে সংগঠনের সাধারণ সভা বিদায়ী সভাপতি এএইচ খন্দকার জগলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক সদানন্দ হালদার। মানিকগঞ্জবাসীর উপস্থিতিতে সাধারণ সম্পাদক দ্বিবার্ষিক কার্য বিবরণী ও আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন।

উপস্থিত সবার সম্মতিতে কার্য বিবরণী ও আর্থিক রিপোর্ট গৃহীত হয়। এরপর ২০২২-২০২৪ সালের জন্য কার্যকরী কমিটির সদস্য, উপদেষ্টা, আজীবন সদস্য ও সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচক মন্ডলির সদস্য ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা তৈয়েবুর রহমান হারুন, মোসলেহ উদ্দিন খান সেলিম, জাহিদুল ইসলাম, আহসান হাবিব, মনিউর রহমান জাহাঙ্গীর, এএইচ খন্দকার জগলু ও সদানন্দ হালদার।

সভায় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ মিয়া, নাজমা নাজনীন, শহীদুর রহমান বাবুল, নুরুল হক মো. চাতক মিয়া, আবু কায়সার চিশতি, সামিউল করিম আলমগীর, সামাদ হোসেন দেলোয়ার, মাহবুবা আক্তার পলিন, বাঁধন, রাকিব হক, বাবুল সাহা, মুহাম্মদ রফিকুল ইসলাম, আমজাদ হোসেন, আবু মো. ইমদাদুল হক।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন