শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

মারা গেলেন আরব আমিরাতেে প্রেসিডেন্ট

শুক্রবার, মে ১৩, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। শুক্রবার (১৩ মে) দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্টের মৃত্যুতে শুক্রবার থেকে আগামী ৪০ দিনের জন্য রাষ্ট্রীয় শোক পালন করা হবে। পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

টুইটারে দেওয়া ঘোষণায় প্রেসিডেন্টের কার্যালয় আরও জানায়, ফেডারেল ও স্থানীয় পর্যায়ে সংস্থাগুলো আগামী তিনদিন বন্ধ থাকবে। এ ছাড়া সরকারি সংস্থা ও বেসরকারি সেক্টরে মন্ত্রণালয়গুলোও আগামী তিনদিন শোক পালনে বন্ধ রাখা হবে।

শেখ খলিফা তার পিতা প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের উত্তরসূরি নির্বাচিত হয়েছিলেন। ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং আবুধাবির ১৬তম শাসক ছিলেন জায়েদ আল নাহিয়ান।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন