শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

মার্কিন জাহাজকে ধাওয়া-পাল্টা ধাওয়া নিয়ে ফের উত্তেজনা ইরান-আমেরিকার

বৃহস্পতিবার, জুন ২৩, ২০২২

প্রিন্ট করুন

চলমান নিউইয়র্ক ডেস্ক: পারস্য উপসাগরে মার্কিন জাহাজকে ধাওয়া-পাল্টা ধাওয়া করা নিয়ে ফের উত্তেজনা ছড়িয়েছে ইরান-আমেরিকার মধ্যে। এ ঘটনায় তেহরানকে দোষারোপ করছে ওয়াশিংটন। মার্কিন জাহাজকে ধাওয়া করার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। খবর নেভি টাইমসের।

মঙ্গলবার (২১ জুন) এ ঘটনা ঘটে।

আমেরিকার নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালীতে আমেরিকার পতাকাবাহী একটি জাহাজ ইউএসএস সিরোক্কোর দিকে অপ্রত্যাশিতভাবে তেড়ে যায় ইরানের রিভল্যুশনারি গার্ডের একটি দ্রুতগামী নৌযান। সে সময় কাছাকাছি অবস্থান করছিল আরো দুইটি ইরানি নৌযান। মার্কিন জাহাজ থেকে সতর্কতামূলক গুলিও ছোড়া হয়। ইরানের এমন আচরণকে বিপজ্জনক ও অপেশাদার বলে আখ্যা দিয়েছে আমেরিকার।

পরমাণু চুক্তি নিয়ে পাল্টাপাল্টি বাকযুদ্ধের মাঝেই ফের উত্তেজনা তৈরি হল দেশ দুইটির মধ্যে। তবে এ ঘটনা নিয়ে এখনো কোন বিবৃতি দেয় নি তেহরান।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন