শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

মার্কিন পূর্ব উপকূলে রুট পরিবর্তনের ঘোষণা চার শিপিং কোম্পানির

বুধবার, মে ১১, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: আমেরিকার পুর্ব উপকূল রুট পরিষেবাগুলোর দুইটিতে পরিবর্তন বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে চার শিপিং কোম্পানির একটি জোট। এগুলো হল-হ্যাপাগ-লয়েড, ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস (ওএনই), ইয়াং মিং এবং এইচএমএম।

বাদ দেয়ার অর্ধেকেরও বেশি বছর পরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাভানা বন্দরের কলটি ইস্ট কোস্ট লুপ ২ (ইসি২) পরিষেবাতে পুনঃস্থাপিত হবে।

প্রথম কলটি আগামী ২৩ মে দক্ষিণ কোরিয়ার পুসানে প্রস্থানের আনুমানিক সময়সহ (ইটিডি) ওয়াইএম ওয়্যারেন্টি এবং ৬ জুলাই সাভানা বন্দরের আগমনের আনুমানিক সময় (ইডিএ) দিয়ে শুরু হবে।

অন্য দিকে, চলমান বিলম্বের কারণে, আগামী ১ জুন তাইওয়ানের কাউসিয়াং দিয়ে শুরু করে ওই জোট যুক্তরাষ্ট্রের নরফোক বন্দর এড়িয়ে যেতে শুরু করবে।

হ্যাপাগ-লয়েড ইস্ট কোস্ট লুপ ১ বা ইস্ট কোস্ট লুপ ৫ এর বিকল্প পছন্দ ঘোষণা করেছে, উভয়ই সরাসরি নরফোক কলগুলো অফার করবে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন