চলমান ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (১৩ মার্চ) এক টুইট বার্তায় এ তথ্য জানান তিনি।
ওবামা টুইটারে বলেন, “কয়েকদিন ধরে আমার গলায় আঁচড় লেগেছে, তবে আমি ভালো বোধ করছি। মিকেল (স্ত্রী) এবং আমি করোনার টিকা গ্রহণ করেছি।
তিনি বলেন, আপনারা যদি করোনা টিকা না নিয়ে থাকেন তবে এখনি টিকা নিন। অন্যথায় খারাপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রে সংক্রমণের হার হ্রাস হওয়া সত্ত্বেও গত সপ্তাহে গড়ে প্রায় ৩৫ হাজার সংক্রমণ হয়েছিল। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রাপ্তবয়স্কদের মধ্যে ৭৫.২ শতাংশ সম্পূর্ণরূপে টিকাপ্রাপ্ত এবং ৪৭.৭ শতাংশ সম্পূর্ণ টিকাপ্রাপ্তদের একটি বুস্টার শট পেয়েছে। সিডিসি ফেব্রুয়ারির শেষের দিকে ইনডোর মাস্কিংয়ের জন্য তার নির্দেশিকা শিথিল করে।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন