নিউইয়র্ক: আগামী মার্চে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের টিকা বাজারে ছাড়ার আশা করছে বিশ্বখ্যাত ওষুধ প্রস্তুতকারি প্রতিষ্ঠান ফাইজার। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা সোমবার (১০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।
আলবার্ট বোরলা সিএনবিসি টেলিভিশনকে জানিয়েছেন, সরকারের সদিচ্ছার কারণে ইতিমধ্যে ওমিক্রনের টিকা তৈরি শুরু করেছে। ওমিক্রন ধরনসহ বিপুল সংখ্যক লোক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় কর্তৃপক্ষ ওমিক্রন আক্রান্তদের মাঝে টিকা প্রয়োগ করে ‘সাফল্যের’ দাবি করছে।
বোরলা আরো জানিয়েছেন, আগামী মার্চে এ টিকা তৈরি শুরু ও বাজারজাত করা হবে। ‘আমাদের এ টিকা প্রয়োজন হবে কি-না, তা আমি জানি না। আমি জানি না, কীভাবে এ টিকা প্রয়োগ করা হবে।’ যোগ করেন তিনি।
তিনি আরো বলেন, ‘ওমিক্রনে আক্রান্ত গুরুতর অসুস্থ লোকদের সুরক্ষায় দুই ধরনের টিকার বুস্টার ডোজসহ ‘পর্যাপ্ত’ মজুদ রয়েছে।
সিএনবিসির সাথে সোমবার (১০ জানুয়ারি) পৃথক এক সাক্ষাৎকারে মর্ডানার সিইও স্টিফেন বানচেল বলেছেন, ‘কোম্পানি ওমিক্রনসহ ২০২২ সালের মধ্যে করোনার অন্য কোন ধরন দেখা দিলে, তা মোকাবেলা করার জন্য বুস্টার ডোজ তৈরি করছে।’
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন