নিউইয়র্ক: মায়ানমারে সম্প্রতি ৩০ জনেরও বেশি মানুষকে হত্যার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।। এদের মধ্যে সেভ দ্যা চিলড্রেনের দুই স্টাফ রয়েছেন। এ হত্যাযজ্ঞের ঘটনায় জান্তা সৈন্যদের দায়ী করা হয়। খবর এএফপির।
দেশটির পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যে বড় দিনের প্রাক্কালে তাদের হত্যা করা হয়। সেখানে গণতন্ত্রপন্থী বিদ্রোহীরা সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। সামরিক বাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রশাসনের হাত থেকে গত ফেব্রুয়ারিতে ক্ষমতা দখল করে।
বুধবার (২৯ ডিসেম্বর) বিকালে দেয়া এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদের সদস্যরা এ হত্যাকান্ডের জবাবদিহীতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তারা সব সহিংতার দ্রুত অবসানের আহবান জানান এবং মানবাধিকারের প্রতি সম্মান জানানো ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বের বিষয়েও জোর দেন।
বিবৃতিতে বলা হয়, ‘সেখানে জান্তা সৈন্যদের হামলায় ‘কমপক্ষে ৩৫ জন’ নিহত হন। এদের মধ্যে চার শিশু ও সেভ দ্যা চিলড্রেন দাতব্য সংস্থার দুই স্টাফ রয়েছেন।’
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন