নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাইয়ে ‘হেপাটাইটিস বি’ টেষ্ট ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় একশত শিক্ষার্থী অভিভাবককে ‘হেপাটাইটিস -বি’ টিকা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) উপজেলার ৭নং কাটাছড়া ইউনিয়ন পরিষদের বামনসুন্দরস্থ মানারুল কুরআন একাডেমির উদ্দোগ্যে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এদিন সকালে ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলার সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল হক নিজামী এবং আয়োজক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইব্রাহিম এর বাবা মাওলানা কোববাত আহমেদ। সার্বিক তত্বাবধানে ছিলেন মনিরুল ইসলাম মনির।
এতে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর পক্ষে হেপাভ্যাক্স-বি ভ্যাকসিন প্রদান করা হয়। মেডিকেল টিমের মধ্যে উপস্থিত ছিলেন পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার (এ- গ্রেড ফার্মাসিস্ট) মোহাম্মদ আতিকুর রহমান, প্রোডাক্ট এক্সিকিউটিভ (এ- গ্রেড ফার্মাসিস্ট) মিনহাজ আহমেদ নাভেদ, রিজিওনাল সেলস ম্যানেজার (চট্টগ্রাম-২) মুহাম্মাদ মিজানুর রহমান, মিরসরাই অঞ্চলের এরিয়া ম্যানেজার আলা উদ্দিন, সিনিয়র মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মোঃ হাসান।
এছাড়া এতে আরো উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবতার তরীর হোসাইন ইমাম রিগা, নিজাম উদ্দিন ভুট্টো খান, আব্দুর রহিম,মেহেদী হাসান,আশিকুল ঈমাম,সামসুদ্দিন ইসলাম,ইমতিয়াজ ইকরাম, হোসেন ফয়সাল, মিফতাহুল রাহাদ,তৌহিদুল রিফাত, রুবেল উদ্দিন, কাওসার উদ্দিন অনিক, ইমরান খান মামুন প্রমূখ।
আইআই/



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন