যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত ফেঞ্চুগঞ্জ প্রবাসীদের সংগঠন ‘ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগান ইউএসএ’ এর বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) ওয়ারেন সিটির হলমিচ পার্কে দিনব্যাপী এ আয়োজন চলে। দিনটি পরিণত হয় প্রবাসী ফেঞ্চুগঞ্জবাসীর এক মিলনমেলায়।
পিকনিকের উদ্বোধন করেন সংগঠনের প্রবীণ সদস্য ও সঙ্গীতশিল্পী আবুল হোসেন ভিংরাজ। দিনব্যাপী আয়োজনে ছিল আড্ডা, রকমারি খাবার, নারী-পুরুষ সবার অংশগ্রহণে নানা ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও আকর্ষণীয় র্যাফেল ড্র।
অনুষ্ঠানে সংগঠনের নেতারা নানা ইভেন্ট সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন, যা আয়োজনকে করে তোলে প্রাণবন্ত ও আনন্দঘন। দুপুরে তীব্র গরমে সবাই যখন ক্লান্ত, তখন হঠাৎ এক পশলা বৃষ্টি এনে দেয় স্বস্তি। এতে তাপমাত্রাও নেমে আসে সহনীয় মাত্রায়।
পিকনিকে মিশিগানের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিন শেষে আয়োজকেরা উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং পিকনিকের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন