শনিবার, ০৭ মার্চ ২০২৬

শিরোনাম

মেক্সিকোতে ৩৭ বাংলাদেশি অভিবাসী আটক

রবিবার, নভেম্বর ২১, ২০২১

প্রিন্ট করুন
8498b19a70e63df9909dd6742c7f5f5a 6199e0b7b7d08

চলমান ডেস্ক: মেক্সিকোর পূর্বাঞ্চলে ভেরাক্রুজ প্রদেশের দু’টি ট্রাক থেকে ৩৭ জন বাংলাদেশসহ ১২ দেশের মোট ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এর মধ্যে ৪৫৫ জন পুরুষ ও নারী ১৪৫ জন।
মেক্সিকো সরকারের জাতীয় অভিবাসন ইনস্টিটিউট (আইএনএম) শনিবার এ তথ্য জানায়।


আটকদের মধ্যে প্রতিবেশী গুয়াতেমালার ৪০১ জন, হন্ডুরাসের ৫৩ জন, ডোমিনিকান রিপাবলিকের ৪০ জন, বাংলাদেশের ৩৭ জন, নিকারাগুয়ার ২৭ জন, এল সালভাদরের ১৮ জন, কিউবার আটজন, ঘানার ছয়জন, ভেনেজুয়েলার চারজন, ইকুয়েডরের চারজন, ভারতের একজন এবং ক্যামেরুনের একজন রয়েছেন।


যুক্তরাষ্ট্রে প্রবেশ করতেই মূলত মধ্য আমেরিকা অঞ্চল থেকে এসব অভিবাসী মেক্সিকোতে ঢুকেছিলেন। আটক এসব অভিবাসনপ্রত্যাশীর দাবি, নিজ নিজ দেশের সহিংসতা ও দরিদ্রতা থেকে বাঁচতেই সেখানে এসেছেন তারা।


আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন