শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

মেটলাইফ থ্রিসিক্সটি হেলথ অ্যাপের অ্যাম্বাসেডর হলেন মুশফিকুর রহিম

রবিবার, জানুয়ারী ২৩, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: সুস্থ থাকার জীবনধারা মেনে চলতে অনুপ্রাণিত করা ও জটিল ব্যাধি প্রতিরোধের উপায় সম্পর্কে দেশের সবাইকে অবহিত করার জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিম মেটলাইফ বাংলাদেশের মেটলাইফ থ্রিসিক্সটি হেলথ অ্যাপের হেলথ অ্যাম্বাসেডর হিসেবে অভিষিক্ত হয়েছেন। মেটলাইফ বাংলাদেশের পক্ষ থেকে মুশফিকুর রহিমের সাথে এ স্ট্রাটেজিক উদ্যোগটির চুক্তি সই করেন মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী আলা আহমদ।

এ উদ্যোগের আওতায় মুশফিকুর রহিম শেয়ার করবেন এক্সক্লুসিভ স্বাস্থ্য, পুষ্টি, ও ব্যায়াম বিষয়ক পরামর্শ, যা পাওয়া যাবে শুধুমাত্র মেটলাইফ থ্রিসিক্সটি হেলথ অ্যাপে।

মেটলাইফ থ্রিসিক্সটি হেলথ অ্যাপটি ডাউনলোড করা যাবে বিনামূল্যে গুগল প্লে স্টোর থেকে https://metlifebd.online/d4454e

মেটলাইফ থ্রিসিক্সটি হেলথ অ্যাপে বেশ কিছু বিশেষ সেবা রয়েছে যেমন- বিএমআই (বডি মাস ইনডেক্স) নির্ধারণ, করোনার উপসর্গ পরীক্ষা, স্বাস্থ্য ঝুঁকি পরীক্ষা, অনলাইনে ওষুধ অর্ডার করা, বিনা মূল্যে অনলাইনে চিকিৎসকের পরামর্শ, ডিজিটাল লাইফ কার্ডের মাধ্যমে ডায়াগনস্টিক পরীক্ষায় ছাড় এবং কার্ডিওলজিস্ট, সাইকোলজিস্ট, নিউট্রিশনিস্ট, গাইনোকোলজিস্ট, গ্যাস্ট্রোলজিস্টসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে নেয়ার সুবিধা। এ ছাড়া গ্রাহকেরা তাদের বিমা পলিসি সম্পর্কিত তথ্য যেমন পলিসির অবস্থা, পলিসির মেয়াদ পূর্তির তারিখ, প্রিমিয়ামের শেষ তারিখ সরাসরি এ মোবাইল অ্যাপ থেকে জানতে পারবেন।

আলা আহমদ বলেন, ‘মুশফিকুর রহিম আমাদের সময়ের একজন অন্যতম সেরা ক্রীড়া ব্যক্তিত্ব ও বাংলাদশের ক্রিকেটের বৈশ্বিক উৎকর্ষতার প্রতীক। খেলাধুলায় যেমন সুস্থ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের দৈনন্দিন জীবনেও নিয়ম মেনে সক্রিয় থাকা ও স্বাস্থ্যের যত্ন নেয়া উচিত। আমরা আশা করি, আমাদের এ যৌথ উদ্যোগ বাংলাদেশের মানুষকে সার্বিকভাবে দীর্ঘ সময় ধরে সুস্থ থাকার প্রচেষ্টায় অনুপ্রাণিত করবে।’

সিএনএমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন