শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

যুক্তরাষ্ট্রে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

শনিবার, জুন ১৭, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সদ্য অনুষ্টিত বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপি ও প্রার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।

মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়ার।

আলোচনা সভায় আগামী ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মোহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার জন্য ব্যপক কর্মসূচি গ্রহণ করা হয়। ওই দিন মিলাদ এবং দোয়া মহফিলসহ জ্যাকসন হাইটস এলাকাবাসীর সহযোগীতায় দিনব্যাপী তবারক বিতরণ করা হবে। পাশাপাশি চিরঞ্জীব এরশাদের জীবনী সম্বলিত স্মরণিকা প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আলোচনা সভায় বক্তারা আগামী ২১ শে জুন অনুষ্টিতব্য সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের নির্বাচিত করে ঘুষ, দুর্নীতি, ব্যাংক লুট, রাহাজানিসহ দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতার উন্নয়নের রাজনীতি এগিয়ে নিয়ে যাবার জন্য স্বচ্ছ রাজনীতিবিদ জিএম কাদেরের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

যুক্তরাষ্ট জাতীয় পার্টির সাধারণ সম্পাদক লায়ন আসেফ বারী টুটুলের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা সৈয়দ শওকত আলী, তোফায়েল চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আবদূন নূর , সহ সভাপতি এস এম ইকবাল, যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট আবদুল হাই কাইয়ুম, মো আকরামুজ্জামান, মহিলা সম্পাদিকা হাবিবা বেগম, হাজী মাহতাব উদ্দিন, প্রচার সম্পাদক শাহজাহান সাজু, যুব সংহতির সভাপতি আবদুল কাদির লিপু ও যুগ্ম সম্পাদক শক্তি দাশ গুপ্ত প্রমুখ।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন