বুধবার, ১৮ মার্চ ২০২৬

শিরোনাম

যৌথ বিমান মহড়ার সময় বৃদ্ধিতে সম্মত যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া

শুক্রবার, নভেম্বর ৪, ২০২২

প্রিন্ট করুন

দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী বৃহস্পতিবার (৩ নভেম্বর) বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সাথে চলমান যৌথ বিমান মহড়ার সময় বাড়াবে। খবর এএফপির।

উত্তর কোরিয়ার ‘সাম্প্রতিক উস্কানিমূলক’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েক শত যুদ্ধবিমানের অংশগ্রহণে সিউল ও ওয়াশিংটন তাদের এযাবতকালের সবচেয়ে এ যৌথ বিমান মহড়া শুরু করে।

উত্তর কোরিয়ার তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী জানায়, ‘যৌথ বিমান বাহিনী ‘ভিজিল্যান্ট স্টর্ম’ নামের এ বিমান মহড়ার সময় বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে। উত্তর কোরিয়ার সাম্প্রতিক উস্কানিমূলক কর্মকাণ্ডের ফলে গত ৩১ অক্টোবর থেকে তারা এ মহড়া চালানো শুরু করে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন