শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

যুক্তরাষ্ট্রের জেনোসাইড ওয়াচের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

সোমবার, মার্চ ২৮, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের জেনোসাইড ওয়াচের তিন সদ্যদের একটি প্রতিনিধি দল। এর নেতৃত্ব দেন সংস্থার প্রতিষ্ঠাতা প্রফেসর গ্রেগরি হাওয়ার্ড স্ট্যানলন।

রোববার (২৭ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত টেকনাফ চাকমারকুল ১২ নম্বর ক্যাম্পে অবস্থান করেন তারা। এ সময় সাধারণ রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলে প্রতিনিধি দলটি। তবে তারা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেনি।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিদর্শনকালে প্রতিনিধি দল ক্যাম্পের ইনচার্জের সঙ্গে সাক্ষাৎ করে এবং এ/১ ব্লক ঘুরে দেখে। এ সময় প্রতিনিধি দল ২০১৭ সালে মিয়ানমারে গণহত্যা চলাকালে পরিস্থিতি সম্পর্কে কয়েকজন সাধারণ রোহিঙ্গার সঙ্গে কথা বলে। পরিদর্শন শেষে বিকালের দিকে প্রতিনিধি দল চাকমারকুল ক্যাম্প ত্যাগ করে।

সম্প্রতি রোহিঙ্গাদের ওপরে গণহত্যা হয়েছে বলে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ঠিক তার কয়েক দিনের মাথায় যুক্তরাষ্ট্রের জেনোসাইড ওয়াচের প্রতিনিধি দলের ক্যাম্প পরিদর্শনে এলো। যাকে একধরনের বিজয় বলে মনে করছেন সাধারণ রোহিঙ্গারা।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন