চলমান ডেস্ক: আমেরিকার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে দাবানলে মারা গেছেন দুইজন। বহু বাড়ি দাবানলের গ্রাসে জ্বলে গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। খবর ডয়চে ভেলের।
পুলিশ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) জানিয়েছে, দাবানলের বলি হয়েছেন এক বয়স্ক দম্পতি। তারা বাড়ি ছেড়ে পালাতে গেছিলেন। কিন্তু পারেননি। তাদের বাড়ি পুড়ে গিয়েছে। তারাও বাঁচতে পারেননি। রাজ্যের বহু শহরই দাবানলের গ্রাসে পড়েছে।
লিংকন ন্যাশনাল ফরেস্টের এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দমকল বাহিনী রুইডোসো শহরে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। শহর ছেড়ে অন্ততপক্ষে পাঁচ হাজার মানুষ পালিয়েছেন।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার (১২ এপ্রিল) দাবানলের গ্রাসে পড়ে এ শহর। তারপর আগুন লেগে অনেক বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ শহর ছাড়াও আরো অন্তত ছয় জায়গায় দাবানল জ্বলছে।
ম্যাকব্রাইডে আগুনে অন্ততপক্ষে দুইশ বাড়ি পুড়ে গেছে। পাঁচ হাজার ৭৩৬ হেক্টরের বনভূমি পুড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ১৪৪ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড়ো হাওয়া বইছে। তার ফলে আগুন দ্রুত ছড়াচ্ছে।
নিউ মেক্সিকোতে দাবানল নতুন কোন ঘটনা নয়। কিন্তু গবেষকরা জানিয়েছিলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দাবানলের সম্ভাবনা অনেক বেড়ে গেছে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন