শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

যুক্তরাষ্ট্রের নির্বাচনে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতায় ট্রাম্প-হ্যারিস

শুক্রবার, অক্টোবর ২৫, ২০২৪

প্রিন্ট করুন
trump-komola

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের উত্তাপ ক্রমশ তুঙ্গে উঠছে। নানা বিতর্ক ও জনমত জরিপে জটিল সমীকরণ তৈরির পরও এই নির্বাচনে হার-জিত অনুমান করা বেশ কষ্টসাধ্য। জরিপে দেখা যাচ্ছে, কেউই পরিস্কার সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাচ্ছেন না; বরং নির্বাচনে চলছে রণক্ষেত্রের মতো সংঘাতমুখর এক প্রতিযোগিতা। মার্কিন রাজনীতির এই দ্বন্দ্বমুখর পরিস্থিতিতে ভোটারদের মধ্যে বিভক্তি আরও স্পষ্ট হয়ে উঠছে।

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হিসেবে হ্যারিসের সম্ভাবনা থাকায় ডেমোক্র্যাটিক সমর্থকদের আশাবাদী করে তুলছে। কমলা হ্যারিস নির্বাচিত হলে তিনি হবেন প্রথম নারী ও দ্বিতীয় কৃষ্ণকায় প্রেসিডেন্ট। বিপরীতে, ট্রাম্প আবারও ক্ষমতায় ফিরে আসতে চাইছেন তার পুরোনো কৌশলে, অভিবাসন ও আমেরিকাকে মহৎ করার স্লোগানে দারুণ প্রভাবিত করছেন তার সমর্থকগোষ্ঠীকে। তবে অনেকেই মনে করছেন, দ্বিতীয়বার ট্রাম্প ক্ষমতায় এলে মার্কিন রাজনীতিতে ট্রাম্প-কালচার আরো প্রভাবশালী হয়ে উঠবে।

এবারকার নির্বাচনে জনমত জরিপগুলোতে প্রতিযোগিতা অনেকটাই হাড্ডাহাড্ডি। বিভিন্ন জরিপের ফলাফলে কখনো হ্যারিস এগিয়ে, আবার কখনো ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক জরিপে ট্রাম্প সামান্য এগিয়ে থাকলেও, অন্যান্য জরিপে এই ব্যবধান তিন শতাংশের কম। ভোটের ফলাফল দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ওপর নির্ভর করছে। যা নির্বাচনের ফলাফলকে অনিশ্চিত করে তুলেছে।

এবার প্রচারণায় হ্যারিস যথেষ্ট দৃঢ় অবস্থানে আছেন, কিন্তু ট্রাম্পও সমানভাবে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছেন। গত নির্বাচনে বাইডেনের পরাজয় মেনে না নেওয়া ট্রাম্প এবার নির্বাচনে আরও কঠোর হতে পারেন বলেও শঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়ী হবেন, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন