শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের উৎসাহী করবে

সোমবার, ডিসেম্বর ১৩, ২০২১

প্রিন্ট করুন
Obaydul kader 2112131653 1

নিজস্ব প্রতিবেদক: মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জঙ্গিবাদ ও তাদের পৃষ্ঠপোষক এবং সন্ত্রাসীদের উৎসাহী করবে বলে মন্তব্য করেছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের।
সোমবার (১৩ ডিসেম্বর) আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধেও যুক্তরাষ্ট্র বিরোধিতা করেছিলো। এখন আবার বিজয়ের মাসে তারা নিষেধাজ্ঞা জারি করেছেন। এতে আমাদের কোন ক্ষতি হবে না। তবে মূল কথা হচ্ছে একটা পক্ষ এতে চরম উৎসাহ পাবে। 
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, র‌্যাব নিয়ে যুক্তরাষ্ট্র যে বক্তব্য দিয়েছে তা নিয়ে গতকাল দলের অবস্থান ব্যাখ্যা করেছি। এ নিয়ে আমরা ঘাঁটাঘাঁটি করতে চাই না। এ নিয়ে দেশটির সঙ্গে আমাদের সম্পর্কের কোনো প্রভাব ফেলবে না। আমাদের নির্বাচনে তার প্রভাব পড়ার কোনো কারণ নেই। আমাদের নির্বাচন আমরাই করব। 

এর আগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে বিভিন্ন দেশের ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের সম্পদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়।এই তালিকায় র‌্যাবের সাবেক মহাপরিচালক ও পুলিশের বর্তমান আইজিপি বেনজীর আহমদের সঙ্গে কক্সবাজারে র‌্যাব-৭ এর সাবেক অধিনায়ক মিফতা উদ্দিন আহমেদের নাম এসেছে।

এছাড়া আলাদাভাবে বিভিন্ন দেশের ১২ কর্মকর্তার নাম যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করার কথা বলেছে সে দেশের পররাষ্ট্র দপ্তর।সেখানে রাখা হয়েছে বাংলাদেশের এলিট ফোর্স র‌্যাব, এর সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ এবং সাবেক ও বর্তমান আরও পাঁচ কর্মকর্তার নাম। 

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন