চলমান ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি পার্কে দুই পক্ষের গোলাগুলিতে দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয় সময় রোববার (২৪ জুলাই) সান পেড্রোর পেক পার্কে গাড়ির প্রদর্শনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে লস অ্যাঞ্জেলেস পুলিশের ক্যাপ্টেন কেলি মুনিজ বলেন, আমরা আলামত সংগ্রহের জন্য পার্কটি দ্রুত খালি করে দিয়েছি। ঘটনা তদন্ত করছি। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয় নি বলেও জানান তিনি।
লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় চারজন পুরুষ ও তিনজন নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন