সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

যুক্তরাষ্ট্রে বাড়ছে গ্যাসের দাম,ত্রি-রাজ্যে গড় প্রতি গ্যালন ৫ ডলার

সোমবার, জুন ৬, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে জ্বালানির বাজার কোন মতেই স্থিতিশীল হচ্ছে না। দিনে দিনে গ্যাসের দাম বেড়ে নাজুক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। মানুষ নিজের গাড়ি ছেড়ে ট্রেনে চলাচল শুরু করছে। নিউইয়র্কজুড়ে গ্যাস ট্যাক্স স্থগিতের পরেও নেই স্বস্তি। বিশ্লেষকরা বলছেন, এভাবে গ্যাসের দাম বাড়তে থাকলে পরিস্থিতি সামলে গাড়ি চালানো চালকদের জন্য কষ্টসাধ্য ব্যপার হয়ে দাড়াবে।

জানা গেছে, সারা দেশে গ্যাসের গড় দাম এখন প্রতি গ্যালন ৪.৮৭ ডলার। নিউইয়র্কে গ্যাসের দাম ৪.৮৮ ডলার পর্যন্ত। কানেকটিকাটে ১ সেন্ট বেড়ে দাম গড়ে ৪.৮৯। নিউ জার্সিতে প্রতি গ্যালন গ্যাসের জন্য খরচ হবে ৪.৯৯ ডলার।

বিশ্লেষকরা বলছেন, গ্যাসের আকাশচুম্বী দামের জন্য অনেক ভ্রমণকারী নিজের অভ্যাস পরিবর্তন করছেন। সম্প্রতি এক জরিপ দেখা গেছে দুই-তৃতীয়াংশ চালক গ্যাসের মূল্য ৪.৫ ডলারের বেশি হলে নিজেদের ড্রাইভিং অভ্যাস পরিবর্তন করতে প্রস্তুত। আর দাম ৫ ডলারে পৌঁছালে তিন-চতুর্থাংশ ব্যক্তি নিজেদের ড্রাইভিং অভ্যাস পরিবর্তন করতে চান।

যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব পিট বুটিগিগ বলেছেন, গ্যাসের দাম বৃদ্ধির বিষয় হোয়াইট হাউসের আয়াত্তের বাইরে। তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বাড়তি লাভের আশায় দাম বৃদ্ধি করছেন বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া চলতি বছরের শুরুতে কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে তেল ছাড়ার বিষয়টির প্রভাবও এড়িয়ে যান নি তিনি।

বুটিগিগ বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তেলের নির্বাহীদের উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন।তবে কংগ্রেসনাল রিপাবলিকানদের কিছু পদক্ষেপ তেলের উৎপাদন বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পেলছে।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন