শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় শপিংমলে গুলি, আহত ১৪

রবিবার, এপ্রিল ১৭, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: পূর্ব শত্রুতার জেরে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের কলাম্বিয়া শহরে একটি শপিংমলে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 
স্থানীয় সময় শনিবার (১৬ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ১০ জন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। 

বিষয়টি নিশ্চিত করে কলম্বিয়ার পুলিশ প্রধান উইলিয়াম হলব্রুক বলেছেন, কলম্বিয়ানা সেন্টার মলে গুলির ঘটনাটি সন্ত্রাসী হামলা নয়। আগে থেকেই একে অপরকে চেনেন এমন একদল সশস্ত্র ব্যক্তির মধ্যে ওই সংঘর্ষ হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। আহতদের মধ্যে আটজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 
এ ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। 
আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন