শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধের আহবান জানালেন কমলা হ্যারিস

সোমবার, মে ৩০, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার কারণে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করার জন্য আহবান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মার্কিন।

তিনি বলেছেন, ‘যুদ্ধক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে বেশি সংখ্যক সেনা হত্যা করতে আগ্নেয়াস্ত্র তৈরি হয়েছিল। সভ্য সমাজে আগ্নেয়াস্ত্রের জায়গা হতে পারে না।’

গত ১৪ মে বাফেলোতে একটি সুপারমার্কেটে নিহত ৮৬ বছর বয়সী রুথ হুইটফিল্ডের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে এসব কথা বলেন কমলা হ্যারিস।

গত মঙ্গলবার (২৪ মে) টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ বছরের এক কিশোরের হামলার ১৯ শিশু ও দুই শিক্ষক নিহত হন। তার দশ দিন আগে মারা যান রুথ। এরপর টেক্সাসে আরো দুইটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

কমলা হ্যারিস এসব ভয়াবহ হামলার ঘটনা তুলে ধরে বলেছেন, ‘বন্দুক সহিংসতা বন্ধের সময় এসে গেছে। সবাইকে উঠে দাঁড়াতে হবে ও একমত হতে হবে যে, এ ধরনের নৃশংস ঘটনা আমাদের দেশে ঘটতে পারে না। আমাদের এ সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার সাহস থাকা উচিত।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন