বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

শিরোনাম

যুক্তরাষ্ট্রে গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের সহায়তায় গ্রীন কার্ড পেলেন এক প্রবাসী

মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে যুক্তরাষ্ট্রে বসবাসরত এক বিদেশি নাগরিক অবশেষে গ্রীন কার্ডের অনুমোদন পেয়েছেন। রাজনৈতিক আশ্রয় থেকে শুরু করে নাগরিকত্বের পথে তার এই দীর্ঘ যাত্রায় পাশে ছিল নিউইয়র্কভিত্তিক আইনি সহায়তা প্রতিষ্ঠান গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটস।

প্রতিষ্ঠানটির আইনজীবীরা জানান, ওই ব্যক্তির আশ্রয় (অ্যাসাইলাম) মামলা শুরু হয় ২০২২ সালে। যা ২০২৪ সাল পর্যন্ত চলতে থাকে। এ সময় তিনি একজন মার্কিন নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটস আদালতে তার পক্ষে প্রতিনিধিত্ব করে এবং আশ্রয় মামলা খারিজ করাতে সক্ষম হয়।

মামলা খারিজের পর প্রতিষ্ঠানটি তার পক্ষ থেকে আই–১৩০ ও অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস আবেদন দাখিল করে। আই–১৩০ আবেদন অনুমোদিত হওয়ার পর তিনি ওয়ার্ক পারমিট পান।

২০২৫ সালের জুন মাসে এওএস ইন্টারভিউর নোটিশ পাওয়া গেলে প্রতিষ্ঠানটির অ্যাটর্নি তাকে ইন্টারভিউর জন্য প্রস্তুত করেন ও প্রতিনিধিত্ব করেন। ফলে পুরো প্রক্রিয়াটি নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়।

এরপর ২০২৫ সালের ২১ আগস্ট তার গ্রীন কার্ড অনুমোদনের নোটিশ আসে এবং ২৬ আগস্ট তিনি গ্রীন কার্ড হাতে পান। গ্রাহক গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের সেবায় সন্তুষ্টি প্রকাশ করে প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা জানান।

গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটস যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়, গ্রিন কার্ড, নাগরিকত্বসহ বিভিন্ন অভিবাসন–সংক্রান্ত জটিল প্রক্রিয়ায় প্রবাসীদের আস্থা অর্জন করেছে নিউইয়র্কভিত্তিক আইনি সহায়তাপ্রদানকারী প্রতিষ্ঠান।

বিশেষ করে বাংলাদেশের নাগরিকদের জন্য মার্কিন অভিবাসন প্রক্রিয়া অনেক সময়ই দীর্ঘ ও অনিশ্চিত হয়ে ওঠে। এই জটিল প্রক্রিয়ায় যথাযথ আইনি সহায়তা ও পরামর্শ দিয়ে গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটস প্রবাসীদের পাশে দাঁড়িয়ে কাজ করছে নির্ভরযোগ্য সহযোগী হিসেবে।

প্রতিষ্ঠানটির কর্ণধার অ্যাটর্নি নরেশ গেহি বলেন, “রাজনৈতিক নিপীড়ন, ধর্মীয় বৈষম্য কিংবা সামাজিক নিরাপত্তার অভাব থেকে আশ্রয়প্রত্যাশীরা যখন যুক্তরাষ্ট্রে আসেন, তখন তাদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। আমরা শুধু আশ্রয় মামলা নয়—ডিপোর্টেশন, গ্রিন কার্ড, বিবাহবিচ্ছেদ, ব্যাঙ্করাপসি, ফিয়ান্সে ভিসা ও শিশু হেফাজত–সংক্রান্ত মামলাতেও কাজ করি।”

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি দক্ষিণ আমেরিকা ও ভারতীয় উপমহাদেশের (ভারত, পাকিস্তান, নেপাল, তিব্বত ইত্যাদি) অভিবাসনপ্রত্যাশীদের কাছেও প্রতিষ্ঠানটি আস্থার প্রতীক হয়ে উঠেছে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, “গ্রিন কার্ডের আবেদন চলাকালে অনেকের পারিবারিক বা বৈবাহিক জটিলতা দেখা দেয়—যেমন বিচ্ছেদ বা শিশুর হেফাজত–সংক্রান্ত সমস্যা। এসব ক্ষেত্রেও এই প্রতিষ্ঠান পূর্ণ সহায়তা দিয়ে থাকে। এমনকি বর্ডার ক্রস করে আসা বা ইংরেজিতে অনভিজ্ঞ ব্যক্তিদের জন্যও বিশেষ ব্যবস্থা রয়েছে।”

গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের লক্ষ্য শুধু আইনি সেবা দেওয়া নয়, বরং মানবিক সহানুভূতির মাধ্যমে প্রতিটি অভিবাসন–যাত্রাকে নিরাপদ, সম্মানজনক ও সফল করে তোলা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন