রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

যুক্তরাষ্ট্রে স্বয়ংক্রিয় বন্দুক বহনে নিষেধাজ্ঞা

রবিবার, জুলাই ৩১, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: সম্প্রতি বেশ কয়েকটি গোলাগুলির ঘটনায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা চরম শঙ্কার মুখে পড়েছে। এমন পরিস্থিতে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ‘অ্যাসল্ট ওয়েপন’ বা স্বয়ংক্রিয় রাইফেলের বহনে নিষেধাজ্ঞা নিয়ে নতুন বিল পাস করেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ। 

শুক্রবার ৪৩৫ সদস্যের পার্লামেন্টে ২১৭টি ভোটে বিলটি পাস হয়। পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে এই বিলটির বিপক্ষে ভোট দেন ৫ জন ডেমোক্র্যাট সদস্য।

হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বিলটিকে ‘দেশে বন্দুক সহিংসতার ভয়াবহ মহামারির বিরুদ্ধে আমাদের চলমান লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন।

এর ফলে আধা-স্বয়ংক্রিয় অস্ত্র বিক্রি, আমদানি, উৎপাদন বা বহন নিষিদ্ধ হবে। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, সংখ্যাগরিষ্ঠ মার্কিন নাগরিকই এই ব্যাপারে একমত। 

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন