রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

যুক্তরাষ্ট্রে ৮ নভেম্বর ঘিরে যত শঙ্কা 

বুধবার, নভেম্বর ২, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন যতই ঘনিয়ে আসছে, সহিংস হামলার শঙ্কা ততই বেড়ে চলেছে। এরমধ্যে সরকারের সতর্কবাতা যেন শঙ্কাকে আরো উসকে দিল। সরকারের পক্ষ থেকে এই হামলার জন্য আদর্শগতভাবে ক্ষুব্ধ চরমপন্থীদের সন্দেহ করা হচ্ছে। 

জানা যায়, যুক্তরাষ্ট্রের ইতিহাস গুরুত্ববহ মধ্যবর্তী নির্বাচন হতে যাচ্ছে আগামী ৮ নভেম্বর। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসিকে নিজ বাড়িতে এক হামলাকারীর আক্রমণ করেন। মূলত এই ঘটনার পর থেকে দেশজুড়ে ভয়াবহ সহিংস আক্রমণের আশংকা প্রকাশ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

পল পেলোসি আক্রমণের শিকার হওয়ার কয়েক ঘণ্টা পর মার্কিন সরকার সারা দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে পাঠানো বুলেটিনে লিখেন, নির্বাচনের আগে প্রার্থী এবং নির্বাচনী কর্মীদের ওপর সহিংসতা ও হামলার ঘটনা বেড়ে যেতে পারে।আদর্শগতভাবে ক্ষুব্ধ চরমপন্থীরা এসব হামলা চালাবে।

যে কারনে মধ্যবর্তী নির্বাচন গুরুত্বপূর্ণ:

আগামী ৮ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে যারা জয়লাভ করবে তারাই পরের বছর মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের নিয়ন্ত্রণ পাবে। রিপাবলিকান পার্টি তার সমর্থকদের বলছে, ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট জো বাইডেনকে ঠেকানোর এটা শেষ সুযোগ।

অন্যদিকে ডেমোক্র্যাটরা বলছে যে, এই নির্বাচনে তারা হেরে গেলে মার্কিন গণতন্ত্রই ধংসের ঝুঁকিতে পড়ে যাবে। 

এর আগে ডোনল্ড ট্রাম্পসহ রিপাবলিকান পার্টির বহু নেতা ২০২০ সালের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছিল এবং যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে হামলায় উস্কানি দিয়েছিল। ফলে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিভাজন আরও তীব্র হয় এবং মার্কিন গণতন্ত্র হুমকির মুখে পড়ে। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন