শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

যুক্তরাষ্ট্র একটি পুনর্বাসিত দেশ:বেনজীর আহমেদ

মঙ্গলবার, আগস্ট ৯, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি পুনর্বাসিত দেশ হিসেবে আখ্যা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। 

সোমবার (৮ আগস্ট) বিকেলে রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বেনজীর আহমেদ বলেন, মার্কিনরা  ককটেল জাতি। আমাদের দেশে কিছু মানুষ বাঙালি অবয়বে দেশকে ধ্বংস ও দুর্বল করার চেষ্টা করে।এই চ্যালেঞ্জের মধ্যে আমরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতাকে হারিয়েছি।  এর বিরুদ্ধে সমগ্র জাতিকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, র‍্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ পুলিশ মুক্তিযোদ্ধা জাদুঘর পরিচালক তালেবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ৮ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দিতে আইজিপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন