চলমান ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও চীনের সামরিক নেতারা আলোচনায় বসেছেন।
শুক্রবার (১০ জুন) এশিয়ার প্রধান নিরাপত্তা বৈঠক শাংগ্রি-লা সংলাপের পার্শ্ব বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ওয়েই ফেংহে মুখোমুখি বৈঠক করেন।
পেন্টাগনের এক বিবৃতিতে জানিয়েছে, দুই নেতা উত্তর কোরিয়া এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনসহ সম্পর্ক এবং আন্তর্জাতিক নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেছেন।
চীনের সংবাদ মাধ্যম জানিয়েছে, এই বৈঠকে বেইজিং যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতার বিষয়ে আলোচনা করে। বৈঠকের পর প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, আলোচনা “সুচারুভাবে” সম্পন্ন হয়েছে ।
তবে বিরোধ না হলেও দুই পক্ষের মধ্যে ঐকমত্যে না পৌঁছানোর বেশ কিছু ক্ষেত্র রয়েছে । যুক্তরাষ্ট্র প্রায় সমগ্র দক্ষিণ চীন সাগরে বেইজিং-এর দাবির পাশাপাশি তাইওয়ানের বিষয়ে সাম্প্রতিক সামরিক শক্তি প্রদর্শনের বিরোধীতা করছে।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন