রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

শিরোনাম

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরাইলি বিমান হামলা, নিহত আরও ৩

রবিবার, এপ্রিল ৫, ২০২৬

প্রিন্ট করুন

বিশ্বের নজর যখন ইরান যুদ্ধের দিকে নিবদ্ধ, তখন গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী তাদের হামলা অব্যাহত রেখেছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, মাঘাজি শরণার্থী শিবিরের প্রবেশপথে একটি বেসামরিক যানবাহনে ইসরাইলি বাহিনী হামলা চালালে এক ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের দেইর আল-বালাহ-র আল-আকসা মার্টার্স হাসপাতালে নেওয়া হয়েছে।

গাজা শহরের পূর্বদিকের একটি এলাকায় ইসরাইলি বিমান হামলায় আরও দুজন নিহত হয়েছেন।

গত বছরের তথাকথিত ‘যুদ্ধবিরতির’ পর থেকে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৭০৯ জনে পৌঁছেছে এবং অন্তত ১ হাজার ৯২৮ জন আহত হয়েছেন।

ওয়াফার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা বেড়ে ৭২ হাজার ২৯১ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে অনেকেই নারী ও শিশু।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন