চলমান নিউইয়র্ক ডেস্ক : মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছেন, তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে আমেরিকা যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। একই সঙ্গে ইউক্রেন ইস্যু নিয়েও রাশিয়ার সঙ্গে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা করেছেন তিনি। আর এসেবর মূলে রয়েছে দুরদর্শী নেতার অভাব বলেও এসময় উল্লেখ করেন তিনি। আমেরিকার এ সাবেক ঝানু কূটনীতিবিদের আগে কিছু ভূমি ছাড় দিয়ে হলেও ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটানোর পরামর্শ দিয়েছেন তিনি।
ওয়াল স্ট্রিট জার্নালে শনিবার হেনরি কিসিঞ্জারের ওই সাক্ষাৎকার ছাপা হয়েছে। এতে তিনি বলেন, আমরা রাশিয়া ও চীনের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছি। আর এ সমস্যা আমরা নিজেরাই তৈরি করেছি বলেও জানান তিনি। অথচ এ বিষয়ে আমাদের ধারণা নেই এর সমাধান কীভাবে হতে পারে বা এ সমস্যা তৈরি করলে তা কোথায় যেতে পারে। ৯৯ বছর বয়সি হেনরি কিসিঞ্জার সম্প্রীতি একটি বই লিখেছেন, যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধপরবর্তী গুরুত্বপূর্ণ নেতাদের জীবনী উঠে এসেছে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে যে সেনা অভিযান শুরু করেছে, তা তার নিজের নিরাপত্তার উদ্বেগ থেকেই করেছেন। কারণ ইউক্রেন যদি ন্যাটো জোটে যোগ দেয়, তা হলে এই সামরিক জোটের অস্ত্র মোতায়েন হবে মস্কো থেকে মাত্র ৩০০ মাইল দূরে।
এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে পুরো ইউক্রেনের কর্তৃত্ব রাশিয়ার অধীনে চলে যেতে পারে। তিনি সুস্পষ্ট করে বলেছেন, ব্যর্থ কৌশলগত আলোচনার কারণে আজকের সমস্যা তৈরি হয়েছে।
এফআইটি/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন