শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

যুদ্ধে দেশ ছেড়েছে ১৫ লাখ ইউক্রেনের মানুষ

রবিবার, মার্চ ৬, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে গেছেন অন্তত ১৫ লাখ ইউক্রেনের মানুষ। এছাড়া টানা ১১ দিনের যুদ্ধে পুড়েছে বসতঘর ও বিভিন্ন স্থাপনা। রোববার (৬ মার্চ) জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলার পর ১০ দিনে দেশটি থেকে ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে ছয় লাখ মানুষ প্রতিবেশী পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। এর বাইরে হাঙ্গেরি, রোমানিয়া, মলদোভা, শ্লোভাকিয়াসহ অন্যান্য ইউরোপীয় দেশগুলোয় আশ্রয় নিয়েছে বাকিরা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এই প্রথম দ্রুত এত বেশি শরণার্থীর সংখ্যা বাড়ছে। বিশ্লেষকরা বুঝে ওঠার চেষ্টা করছেন, আগামী দিনগুলোতে ইউক্রেনের এই সংঘাত ঠিক কোন দিকে যেতে পারে। যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ডোমিনিক রাব বলেছেন, ইউক্রেনের যুদ্ধ বছর না হলেও অন্তত কয়েক মাস ধরে চলবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি জানান, ইউক্রেন এবং রুশ বাহিনীর মধ্যে সংঘর্ষ অনিবার্য। তখন থেকে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ বাহীনির হামলা চলমান রয়েছে।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন