চট্টগ্রাম: যুববান্ধব ও কারিগরি শিক্ষাভিত্তিক বাজেটে বরাদ্দের দাবি জানিয়েছে গণতান্ত্রিক জেলা কমিটি ও স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা। আসন্ন জাতীয় বাজেট ঘোষণাকে সামনে রেখে বুধবার (২৭ এপ্রিল) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্যানেল মেয়র গিয়াস উদ্দিনের বাস ভবনে দ্য এশিয়া ফাউন্ডেশন ও সেফটি অ্যান্ড রাইটসের সহায়তায় আয়োজিত ‘প্রাক বাজেট সংলাপ’ শীর্ষক কর্মশালায় এ দাবি জানানো হয়।
এতে বক্তারা চট্টগ্রাম জেলাকে বাণিজ্যিক রাজধানীতে পরিণত করতে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ ও পরোক্ষ কর কমিয়ে প্রত্যক্ষ কর ও বিশেষ দাবি জানান।
সিনিয়র সাংবাদিক এম নাসিরুল হকের সভাপতিত্বত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চসিকের প্যানেল মেয়র গিয়াস উদ্দিন। ইপসার সিনিয়র প্রোগ্রাম অফিসার ওমর শাহেদের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন ক্যান্সার সারভাইভার্স ফোরামের সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম, আবুল বশর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কান্তি নাথ, দেশ টিভির বিভাগীয় প্রধান আলমগীর সবুজ, মাতৃভূমি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী মো. আহসান ইকবাল, আওয়াজ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মো. ইব্রাহীম খলিল ভুঁইয়া, সংশপ্তকের মনিটরিং অফিসার ফারজানা কামাল, সবুজের যাত্রার প্রধান নির্বাহী সায়েরা বেগম, দৈনিক বার্তার নিজস্ব প্রতিবেদক দেবব্রত রায়, দৃষ্টির প্রধান নির্বাহী হেলাল উদ্দিন, অপরাজেয় বাংলার প্রধান নির্বাহী জিনাত আরা বেগম, ইপসার প্রোগ্রাম ম্যানেজার ফারহানা ইদ্রিস, প্রোগ্রাম অফিসার রুবাইয়্যাৎ বিনতে হেলাল।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন