বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

শিরোনাম

যে কারণে ন্যাটোকে আর সহ্য করতে পারছেন না ট্রাম্প

বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

প্রিন্ট করুন

ইরানে আগ্রাসন চালাতে গিয়ে ন্যাটোর সহায়তা না পেয়ে একের পর এক বক্তব্যে পশ্চিমা এই সামরিক জোটকে তীরবিদ্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলা করে দমাতে না পেরে বাধ্য হয়ে তেহরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন তিনি। তবে আবার ন্যাটো মিত্রদের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট, কারণ তারা ইরানবিরোধী যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে ১৯৪৯ সালের ৪ এপ্রিল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো) গঠিত হয়। যুক্তরাষ্ট্র ছিল ১২টি প্রতিষ্ঠাতা সদস্য দেশের অন্যতম; অন্য দেশগুলো হলো কানাডা, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল এবং যুক্তরাজ্য।
পরবর্তীতে এই জোট ৩২ সদস্যে সম্প্রসারিত হয়েছে, যার মধ্যে আরও কয়েকটি পশ্চিম ও পূর্ব ইউরোপীয় দেশ এবং তুরস্ক অন্তর্ভুক্ত আছে।

ন্যাটো চুক্তির অনুচ্ছেদ ৫ অনুযায়ী, ‘ন্যাটোর কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে এবং সব সদস্যের দায়িত্ব হবে আক্রান্ত দেশকে সহায়তা করা।’

অনুচ্ছেদ ৫ মাত্র একবারই কার্যকর করা হয়েছে—২০০১ সালের ১২ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৯/১১ হামলার পর।

ট্রাম্প বারবার ন্যাটোর সমালোচনা করছেন, কারণ তার ভাষায় জোটটি ‘যখন আমাদের তাদের প্রয়োজন ছিল তখন পাশে ছিল না’। বিশেষ করে ইরানবিরোধী যুদ্ধে যোগ না দেওয়ার কারণে চরম ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট।

তেহরানের নেতৃত্বের সঙ্গে আলোচনার মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে বর্তমান হামলা শুরু করে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন