চলমান ডেস্কঃ পবিত্র কোরআন নিয়ে ইহুদিদের ভুল ভাঙাতে এবার হিব্রু ভাষায় কোরআন শরীফ অনুবাদের উদ্যোগ নিয়েছে মিসর। মুসলিম এ ধর্মগ্রন্থ নিয়ে ইহুদি প্রাচ্যবিদরা ভুল ব্যাখ্যা দেওয়ায় মিসর এ উদ্যোগ গ্রহণ করেছে।
দেশটির স্থানীয় সময় বুধবার মিসরের প্রতিভা ও বৃত্তি বিষয়ক (এনডোমেন্ট) মন্ত্রণালয় এ প্রকল্প গ্রহণের কথা জানায়। খবর আরব নিউজের।
মিসরের প্রতিভা ও বৃত্তি বিষয়ক (এনডোমেন্ট) মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে জানায়, হিব্রু ভাষায় আগে ইহুাদরা পবিত্র কোরআনের যে অনুবাদ করেছে, তাতে অনেক ভুল আছে। এ কারণে ইহুদিদের ভুল ভাঙানোর জন্য এবার সঠিক তথ্যসহ হিব্রু (ইসরাইলের ভাষা) ভাষায় পবিত্র কোরআন অনুবাদের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ মোক্তার গোমা বলেন, আমরা বেশ উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি যে আগের হিব্রু ভাষায় অনুবাদ করা কোরআন শরীফে অনেক ভুল ব্যাখা দিয়েছেন ইহুদি প্রাচ্যবিদরা। এ কারণে বিশ্বের এক কোটি ৪০ লাখ হিব্রুভাষী ইহুদির মধ্যে পবিত্র কোরআনের সঠিক বাণী পৌঁছে দেওয়ার জন্য এ উদ্যোগ গ্রহণ করেছে মিসর।
আরএইচ/



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন