চলমান ডেস্ক: রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এক সপ্তাহে প্রায় দশ লাখ শরণার্থী ইউক্রেন থেকে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (৩ মার্চ) জাতিসংঘের শরণার্থী সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি টুইটার বার্তায় বলেন, ‘যুদ্ধ শুরুর ‘মাত্র সাত দিনে আমরা ইউক্রেন থেকে প্রায় দশ লাখ শরণার্থীকে প্রতিবেশি বিভিন্ন দেশে চলে যেতে দেখেছি। আমরা দেশটিতে ‘যুদ্ধ বন্ধের’ আহ্বান জানাচ্ছি।’
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন