চলমান ডেস্ক: ইউক্রেনের দুইটি রাষ্ট্রকে দখলে নেওয়ার প্রতিক্রিয়া হিসেবে রাশিয়ার ওপর প্রথম ধাপে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। রাশিয়ার স্বীকৃত রাষ্ট্র লুহানস্ক এবং দনেস্কে সব ধরনের অর্থায়ন নিষিদ্ধ করার পাশাপাশি রাশিয়ার পার্লামেন্ট সদস্যদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে জাস্টিন ট্রুডোর সরকার।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, বল্টিক অঞ্চলে শান্তি বজায় রাখার পাশাপাশি ইউক্রেইনের সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে লাটভিয়ায় কানাডার ৪৬০ জন সেনা মোতায়েনের অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া স্বীকৃতি দেয়া দনেস্ক ও লুহানস্কে রাশিয়ার সেনা পাঠানোর সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন জাস্টিন ট্রুডো।
পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে রাশিয়ার স্বীকৃতি দেয়ার বিষয়ে একটু দেরিতে হলেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে কানাডার প্রধানমন্ত্রী এইসব পদক্ষেপ নিলেন। দনবাসকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতির সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের প্রতি মস্কোর বাধ্যবাধকতার চরম লঙ্ঘন বলে উল্লেখ করেন ট্রুডো।
একই সাথে স্বীকৃতি দেয়া ওই দুই অঞ্চলে রাশিয়ার সেনা পাঠানোর সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়ে তিনি বলেন, এটা ইউক্রেনের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের ওপর আক্রমণ।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন