শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

রাশিয়ার লেজার অস্ত্র ব্যবহারের দাবি উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

বুধবার, মে ২৫, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: রাশিয়া সম্প্রতি জানিয়েছে, ইউক্রেনের ড্রোন ধ্বংস করতে তারা অত্যাধুনিক লেজার অস্ত্র ব্যবহার করছে।

রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী ইউরি বরিসভ দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধে ক্রেমলিন লেজার ওয়েপেনের মত অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে। এ অস্ত্রের নাম জাদিরা।

রাশিয়ার দাবি, ওই অস্ত্রের সাহায্যে তারা ইউক্রেনের ড্রোন ধ্বংস করেছে। উপগ্রহের ক্যামেরা ঢেকে দিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এটি।

যদিও যুক্তরাষ্ট্র এ দাবি উড়িয়ে দিয়েছে। পেন্টাগনের অস্ত্র বিশেষজ্ঞদের দাবি, ইউক্রেনে রাশিয়া যে ধরনের হামলা চালিয়েছে, তাতে এখন পর্যন্ত লেজার অস্ত্র ব্যবহারের কোন চিহ্ন পাওয়া যায়নি। ফলে রাশিয়ার দাবি মিথ্যা বলেই মনে হচ্ছে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন