শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

রাশিয়ার সাথে সম্পর্ক রয়েছে এমন জাহাজ প্রবেশে যুক্তরাষ্ট্রের না

শনিবার, এপ্রিল ২৩, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: রাশিয়ার উপর নিষেধাজ্ঞার পর দেশটির সাথে সম্পর্ক আছে এমন দেশগুলোর জাহাজ নিজেদের বন্দরে নোঙর করা নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। 
বৃহস্পতিবার (২১ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। ইউক্রেনের উপর অভিযানের জেরে এমনটা করেছে মার্কিন সরকার।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘এই নিষেধাজ্ঞার অর্থ হলো, রাশিয়ার পতাকাবাহী অথবা কোনো রুশ কোম্পানির মালিকানাধীন অথবা পরিচালিত জাহাজ যুক্তরাষ্ট্রের কোনো বন্দরে ডকিংয়ের অনুমতি পাবে না এবং আমাদের জলসীমায় প্রবেশ করতে পারবে না।’

সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রে রাশিয়ার জাহাজ খুব বেশি যায়। ২০২১ সালে রুশ জাহাজগুলো যুক্তরাষ্ট্রে প্রায় এক হাজার ৮০০ বার পোর্ট কল দিয়েছে। যুক্তরাষ্ট্রের সার্বিক ভেসেল ট্রাফিকের তুলনায় তা খুবই সামান্য অংশ। অর্থাৎ এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের সাপ্লাই চেইনে খুব বেশি নেতিবাচক প্রভাব পড়বে না।
এর আগে, মার্চের শুরুতে যুক্তরাজ্যসহ ইউরোপের কয়েকটি দেশ ও কানাডা তাদের বন্দরে রাশিয়ার জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে। একই সঙ্গে আকাশপথে যোগাযোগও বন্ধ করে দেয় তারা।
আইআই/সিএন 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন