শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

রাশিয়ার ৪৯৮ সেনা নিহত ইউক্রেনে; জানাল মস্কো

বৃহস্পতিবার, মার্চ ৩, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার ৪৯৮ জন সেনা নিহত হয়েছেন। বুধবার (২ মার্চ) রাশিয়া এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহে দেশটিতে আগ্রাসন শুরু করার পর থেকে এ প্রথম তারা তাদের পক্ষের মৃত্যুর সংখ্যা জানাল। খবর এএফপির।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর মুখপাত্র ইগোর কেনাশেনকভ বলেন, ‘ইউক্রেনে যুদ্ধের ‘দায়িত্ব পালন করতে গিয়ে রাশিয়ার ৪৯৮ সেনা প্রাণ হারিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘এ যুদ্ধে আরো ‘এক হাজার ৫৯৭ কমরেড আহত হয়েছেন।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন