চলমান ডেস্ক: রাশিয়া-ইউক্রেন সীমান্ত উত্তেজনাকে কেন্দ্র করে রাশিয়ার সীমান্তের কাছে ইউক্রেনের প্রান্তে সাড়ে আট হাজার মার্কিন সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তাদের উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যেভাবে ইউক্রেন সীমান্তে রাশিয়া এক লাখ সেনা মোতায়েন করেছে এবং প্রতিদিন উত্তেজনা বাড়াচ্ছে বিষয়টি মাথায় রেখেই এই পদক্ষেপ নিয়েছে দেশটি।পাশাপাশি ন্যাটোও পূর্ব ইউরোপে সেনা মোতায়েন করছে।
এর আগে সোমবার ন্যাটো পূর্ব ইউরোপে অতিরিক্ত যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ মোতায়েন করার কথা জানায়, যা ইউক্রেন সীমান্তে কড়া নজর রাখবে।
যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর এই পদক্ষেপ স্বাভাবিকভাবেই ভালো চোখে দেখছে না মস্কো। ওইদিনই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে বলেছেন, ট্রান্স অ্যাটলান্টিক মিলিটারি লাল দাগ পার করলে কড়া ভাষায় তার জবাব দেবে রাশিয়া। অর্থাৎ আবারও একবার যুদ্ধের হুমকি দিয়েছেন পুতিন।
দেশটির দাবি, সীমান্তে নিরাপত্তার খাতিরেই সেনা মোতায়েন করেছে রাশিয়া। যুদ্ধের কোনো ইচ্ছে তাদের নেই। তবে ন্যাটো এবং যুক্তরাষ্ট্র আগ্রাসন দেখালে তারাও ছেড়ে কথা বলবে না।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন