শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

রাষ্ট্রপতির সংলাপের আমন্ত্রণ এখনো পায় নি বিএনপি

বুধবার, ডিসেম্বর ২২, ২০২১

প্রিন্ট করুন
4d1b4ed2 bce0 49e5 b6e9 03ac2131a6b2 1

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দলগুলো নিয়ে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সংলাপের আয়োজন করার উদ্যেগ নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তবে সেই সংলাপ অনুষ্ঠানে বিএনপি এখনো দাওয়াত পায়  বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে রাজধানীর বনানীতে স্বেচ্ছাসেবী সংগঠন অর্পণের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি এসব কথা জানান।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতির সংলাপের কোনো চিঠি পায়নি বিএনপি। চিঠি পেলে এটা নিয়ে আমাদের স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি আমরা।

এসময় আরো উপস্থিত বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী কেন্দ্রীয় কৃষক দল নেতা মো. ইউনুস আলীসহ সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন