শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

রোববার জাতীয় পাট দিবস

শনিবার, মার্চ ৫, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: রোববার (৬ ফেব্রুয়ারি) জাতীয় পাট দিবস। নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। ‘সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার দিবসটি পালিত হবে।

এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

জাতীয় পাট দিবসে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানী বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য ১১টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেবে সরকার। পাট খাত উন্নয়নে গবেষনা কার্যক্রম, পাটবীজ আমদানীতে নির্ভরশীলতা হ্রাস, পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদনও রপ্তানীর মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখার জন্য এ পুরস্কার দেয়া হবে।

এ ছাড়াও ঢাকার ফার্মগেটের খামারবাড়ি সংলগ্ন জেপিডিসি চত্বরে তিন দিন ব্যাপী বহুমুখী পাট পণ্য প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হবে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন