শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

লকডাউন বা ভারত সীমান্ত বন্ধের পরিকল্পনা নেই : স্বাস্থ্যমন্ত্রী

রবিবার, ডিসেম্বর ৫, ২০২১

প্রিন্ট করুন
ezgif 3 c47c1b19be31 1

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাই নতুন করে লকডাউনের কথা ভাবছে না সরকার।’

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে সাভারের থানা রোড এলাকায় নির্মাণাধীন বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভারতে ওমিক্রন শনাক্ত হয়েছে। তবে আমাদের দেশ ভালো এবং নিরাপদে আছে তাই ভারত সীমান্ত বন্ধেরও কোন পরিকল্পনা এখন নেই।’

তিনি বলেন, ‘বাংলাদেশে পর্যাপ্ত করোনার টিকা রয়েছে। যারা বিদেশ থেকে আসবেন তাদেরও দায়িত্ব রয়েছে। প্রবাসীদের পরিবারকে নিরাপদে রাখতে হবে, দেশকেও সুরক্ষিত রাখতে হবে। কাজেই আপনারা যেখানে আছেন সেখানেই নিরাপদে থাকুন।’

জাহিদ মালেক বলেন, ‘আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজেদের নিরাপত্তা নিশ্চিতে মাস্ক ব্যবহার করুন। যারা টিকা নেন নি তার টিকা নিয়ে নিন। আমাদের এখন মৃত্যুর হার খুবই কম; যা সুখবর। আর এটাকে একদম শূন্যে নিয়ে আসতে আপনাদের সহযোগীতা দরকার।

এসময় উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন