সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

লক্ষ্ণীপুরের সাংসদ নুর উদ্দিনের সাথ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মত বিনিময়

রবিবার, জুলাই ৩১, ২০২২

প্রিন্ট করুন

চলমান নিউইয়র্ক ডেস্ক: লক্ষীপুর- দুই আসনের সাংসদ নূর উদ্দিন চৌধুরী নয়নের মত  বিনিময় সভা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে গত ২৪ জুলাই রাতে এ সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সিনিয়র সহ সভাপতি এম ফজলুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, গোয়াইন ঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, জাতীয় এ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান।

উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক লীগের শাখাওয়াত বিশ্বাস, যুবলীগের সেবুল মিয়া, মহিলা আওয়ামী লীগ নেতা মোর্শেদা জামান, সবিতা দাস, ইমাম উদ্দিন চৌধুরী, নূর হোসেন লিটন, ইব্রাহিম চৌধুরী রতন, জাহাঙ্গীর চৌধুরী, দেলোয়ার হোসেন চুন্নু, লোকমান হাকিম।

সভায় নূর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, ‘আমি যখন যে কাজই করেছি, ধৈর্য্য নিয়ে করেছি। যত্ন নিয়ে করেছি। রাজনৈতিক সহকর্মীদের খারাপ আচরণে প্রতিক্রিয়া দেখানো থেকে সচেতনভাবে বিরত থাকার চেষ্টা করেছি। চেষ্টা করেছি কিভাবে সবার উপকার করা যায়। সেবা করা যায়। সব সময় আমার নজর ছিল, কিভাবে কাজ করা যায়। যে কাজ কেউ করতে স্বাচ্ছন্দবোধ করত না, আমি তা সব সময় হাসি মুখে করতাম। এটা সিনিয়র নেতাদের দৃষ্টি কেড়েছে। তাদের মন জয় করেছে। ফলে তারাই আমাকে ভালবেসে সব সময় বড় পদ দিয়েছেন।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন