নিউইয়র্ক: রিয়েল এস্টেট ডেভেলাপার কোম্পানি লিবার্টি রিনোভেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ এপ্রিল) সন্ধ্যায় নিউইয়র্কের গুলশান ট্যারেসে এ ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে আমেরিকা প্রবাসী বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন পত্রিকার সম্পাদক, বিভিন্ন টিভি চ্যানেলের চেয়ারম্যানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ায় আগত অতিথিদের ধন্যবাদ জানান লিবার্টি রিনোভেশনের সিইও মোহাম্মদ আজাদ এবং তার স্ত্রী সঙ্গীত শিল্পী রোকসানা মির্জা। তারা বলেন, ‘আপনারা সব সময় আমাদের পাশে ছিলেন। আগামীতেও সুখে-দুখে আমাদের পাশে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন।’
এ সময় অতিথিদের হামদ পড়ে শোনান রোকসানা মির্জা।
অতিথিরা মোহাম্মদ আজাদ ও রোকসানা মির্জার সুখ ও সমৃদ্ধি কামনা করে বক্তব্য দেন।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন