মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শিরোনাম

লেবাননের বৈরুতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল

মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

প্রিন্ট করুন

লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরাইল। ভোরের দিকে বৈরুতে সিরিজ হামলা শুরু করে ইসরাইলি বিমানবাহিনী।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এই হামলা চালায় ইসরাইল বাহিনী।

গতকাল সোমবার রাতে দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত দেড় বছরের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলে রকেট ছোড়ে। এরপর বৈরুতে হামলা শুরু করে ইসরাইলি বাহিনী।

লেবাননের সরকারি তথ্য অনুযায়ী শুধুমাত্র একদিনে দেশটিতে ইসরাইলের হামলায় ৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন দেড়শরও বেশি মানুষ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন