চলমান ডেস্ক: লেবননের দক্ষিণাঞ্চলে শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করে জাতিসংঘ এর কঠোর নিন্দা জানিয়েছে। বুধবার (৫ জানুয়ারি) সংস্থাটির মুখপাত্র স্টিফান ডুজারিক এ কথা জানান। খবর এএফপির।
তিনি বলেন, শান্তিরক্ষীরা মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে ‘অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের’ হামলার শিকার হয়েছেন।
ডুজারিক বলেন, ‘হামলাকারীরা ‘শান্তিরক্ষীদেরকে দেয়া জাতিসংঘের গাড়ি ভাংচুর করে ও সরকারি বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়।’
তবে ক্ষতির ধরণ বা হামলার শিকার শান্তিরক্ষীদের অবস্থার ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি ডুজারিক।
তিনি আরো বলেন, ‘তারা নিয়মিত টহলের অংশ হিসেবে লেবাননের সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে একত্রিত হতে যাচ্ছিল।’
সিএনএমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন