শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

শক্তিশালী ভূমিকম্পের আঘাত সাইপ্রাসের পশ্চিম উপকূলে

মঙ্গলবার, জানুয়ারী ১১, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 74 1

চলমান ডেস্ক: ভূমধ্যসাগরের দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসের পশ্চিম উপকূলে মঙ্গলবার (১১ জানুয়ারি) প্রথম প্রহরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক ছয়। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানয়জানায়। খবর এএফপির।

সংস্থাটি জানায়, শক্তিশালী ও তুলনামূলকভাবে ভূপৃষ্ঠের কম গভীরে আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তি সস্থল ছিল ভূমধ্যসাগরীয় দ্বীপের পলিস শহরের ৪৮ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে।

ইউএসজিএস প্রাথমিকভাবে জানায়, এতে হতাহত ও ক্ষতির সম্ভাবনা কম।

এ দিকে, সাইপ্রাস ভূপৃষ্ঠের এমন এক জোনে অবস্থিত, যেখানে দ্বিতীয় দফা ভূমিকম্প আঘাতের সম্ভাবনা বেশি। তবে দেশটিতে এ ধরনের ভূমিকম্পের অনেক ক্ষেত্রেই মাত্রা অস্বাভাবিক হয়ে থাকে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন