নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার পরিমাপ ছিল ৫.২ মাত্রা। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা ও তার আশপাশের এলাকায় এই ভূমিকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্যমতে, বাংলাদেশ সময় সকাল ৯টা ২ মিনিট ৫৩ সেকেন্ডের সময় এই কম্পন অনুভূত হয়। এটির উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগর। ভুমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এদিকে, ৫.২ মাত্রার শক্তিশালী কম্পন অনুভূত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। দেশের কোথাও কেউ হতাহত হয়েছে এমন খবরও পাওয়া যায়নি।
সিএন/এমটি



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন