বুধবার, ১৮ মার্চ ২০২৬

শিরোনাম

শপথ নিলেন শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী

শুক্রবার, জুলাই ২২, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: নানা চড়াই উৎরাই পেরিয়ে বিক্ষোভের মধ্যেই শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে। এর আগে তিনি একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) দেশটির অষ্টম প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব নিয়েছেন। গোতাবায়া রাজাপাকসের স্থলাভিষিক্ত হলেন তিনি।

তবে রনিল বিক্রমাসিংহেকেও প্রেসিডেন্ট হিসেবে মানতে নারাজ বিক্ষোভকারীরা। এরই মধ্যে তাকে হটাতেও বিক্ষোভ শুরু হয়েছে।

বুধবার অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলংকা নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে। 

গোতাবায়া রাজাপাকসে দেশত্যাগের আগে তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিয়ে যান।

এদিকে বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসার প্রেসিডেন্ট পদে লড়াই করার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান।

প্রসঙ্গত, চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলংকা। দেশটিতে নিত্যপ্রয়োজনী দ্রব্যসহ প্রায় সব কিছুর দাম নাগালের বাইরে। আর এমন পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছিলো 

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন