চট্টগ্রাম: শান্তনু বিশ্বাস স্মৃতি নাট্য পদক- ২০২২ এর জন্য মনোনীত হয়েছেন অভিনেতা, নাট্য নির্দেশক, সংগঠক ও অরিন্দম নাট্য সম্প্রদায়ের সভাপতি আকবর রেজা। কালপুরুষ নাট্য সম্প্রদায় এ পদকের প্রবর্তন করেছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত গ্রুপ থিয়েটার উৎসব মঞ্চে দেয়া হবে এ পদক। এতে সহযোগিতা করছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলার প্রশাসক ও চট্টগ্রাম শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। মুখ্য আলোচক থাকবেন সাহিত্যিক একুশে পদক প্রাপ্ত মাহবুবুল আলম। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহা ব্যবস্থাপক মাহফুজা আকতার, কালপুরুষ নাট্য সম্প্রদায়ের সভাপতি শুভ্রা বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন